মোঃ আজিজুল হাকিম,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৭ জনকে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) কাহারোল উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় এনামুল হক (৬৫)-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে কার্তিক রায় (৪১), জিল্লুর রহমান (৪৯), মোহন দাস (৩২), সুনিরাম টুডু (২৭) ও আ. মালেক (৩২)-কে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
একই ধারায় মো. মুকুল ইসলাম (৩২)-কে ৩০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন