সাইফ উল্লাহস্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৪ নম্বর জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় জয়শ্রী বাজারে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম শান্তু। সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান ও বিশেষ অতিথিসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুন ওর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস, সালাউদ্দিন মাহতাব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও মির্জা শাহ আলম, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সেলবরষ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম মনতাজুর রহমান কাজল, সদস্য হামিদুল ইসলাম রতন, সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল সালাম শিকদার, পিপুল মিয়া সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন সূত্রে জানা যায়, জয়শ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের সরাসরি ভোটে ইউনিয়ন বিএনপির নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতি পদে ৫ জন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহসাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শেষে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুতি কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করবে বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন