মোঃ মাসুদ সরকার
নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এপি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাভলু খান সভাপতিত্ব করেন। সভায় ধামইরহাটে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় আনার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এসব বিষয়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি এসব সামাজিক সমস্যা মোকাবিলায় প্রশাসন, স্থানীয় জনগণ, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মো. মামুনুল রশিদ, সারামিতা হালদার, এলভিনা হাসদা এবং শিশু সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা লিউনিডাস বৈদ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের সংখ্যা কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন