মোঃ কামাল সিকদারঝালকাঠি,
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এবং “শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন”—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজাপুর উপজেলা শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এ শোভাযাত্রার আয়োজন করে রাজাপুরের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)। শোভাযাত্রায় পিএফজি কো-অর্ডিনেটর সৈয়দ হোসাইন আহমেদ কামাল, পিএফজি অ্যাম্বাসেডরসহ বিএনপি, জাতীয় পার্টি ও এনসিপির নেতৃবৃন্দ, ওয়েভ সদস্য, শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ সমাজ, সাংবাদিক ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের বিকল্প নেই। সংঘাত এড়িয়ে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন