মোঃ আব্দুর রাজ্জাকফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে সদ্য প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছেন কৃতি শিক্ষার্থী মোঃ মোনাঈম খন্দকার। দীর্ঘ ১৯ বছর পর প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
মোঃ মোনাঈম খন্দকার শিমুলবাড়ী ইউনিয়নের মোঃ আলম খন্দকার ও মোছাঃ মমতা বেগম দম্পতির সন্তান। কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনার মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।
মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এর আগে ২০০৬ সালে মোস্তাফিজুর রহমান দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিলেন। এরপর দীর্ঘ ১৯ বছর পর মোনাঈম খন্দকারের জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখছেন শিক্ষকরা।
নিজের অনুভূতি প্রকাশ করে মোনাঈম খন্দকার বলেন, “এই ফলাফলের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান অপরিসীম। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে আমি একজন ভালো চিকিৎসক হতে চাই। পাশাপাশি এলাকার মানুষের সেবা করতে চাই। মোনাঈমের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রাও তার সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা মোনাঈমের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। তার এই অর্জন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন