নয়ন হোসেনঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের উৎসাহিত করতে ১৩টি জার্সি বিতরণ করেছে লিংক থ্রি। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বীরগড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়া একাদশের খেলোয়াড়দের হাতে জার্সিগুলো তুলে দেন লিংক থ্রির হরিপুর উপজেলা ডিএসএম মো. মামুন আলম ও ম্যানেজার মো. স্বাধীন।
এ সময় উপস্থিত ছিলেন বীরগড়ের স্থানীয় ক্রীড়া সংগঠক রবিউল ইসলাম, জুয়েল রানা, সাংবাদিক রাজু, সুজনসহ বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
জার্সি পেয়ে খেলোয়াড়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা বলেন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার জন্য এ ধরনের সহযোগিতা তরুণদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন। লিংক থ্রির হরিপুর উপজেলা ডিএসএম মো. মামুন আলম বলেন, “তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তাদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণরা খেলাধুলায় সম্পৃক্ত হলে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন