মোস্তাক আহমেদ বাপ্পি,
বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর দক্ষিণপাড়া আল মদিনা জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে আগামী ১৭ আগস্ট ২০২৬, সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আলহাজ্ব মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা), প্রিন্সিপাল, জামিয়া তা’লীমিয়া আদর্শনগর, ঢাকা।
সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.), মহাপরিচালক, দারুল আরকাম আল ইসলামিয়া ও শায়খুল হাদিস, জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহ (হাফি.), মুহতামিম ও শায়খুল হাদিস, জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া।
সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনতা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ডিজিএম আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রশীদ ভূঁইয়া।
প্রধান বক্তা মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র শিক্ষক মাওলানা শরীফ উদ্দিন আফতাবি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আলকাছ মিঞা (টিপু) এবং ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ফরিদ মিয়া।
সম্মেলনের সার্বিক পরিচালনায় থাকবেন হাফেজ মাওঃ আল আমিন সাদী ও হাফেজ মাওঃ বেলায়েত হোসেন সাদেকপুরী।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে দেশবরেণ্য ও স্থানীয় ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা করবেন। পাশাপাশি মহিলাদের জন্য পর্দার সঙ্গে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হবে।
এ দ্বীনি মাহফিলে জিকিরের সঙ্গে দলে দলে অংশগ্রহণ করে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন